‘টাকা দিয়ে ম'র'ণের টিকিট কিনেছি’, ৮ পি'স্ত'ল নিয়ে যুবকের হু'ম'কি'

প্রধান অ্যাডমিন — 2026-11-04T13:49:00.000Z

চট্টগ্রামের রাউজানে সাত থেকে আটটি পিস্তল সাজিয়ে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ‘টাকা দিয়ে মরণের টিকিট কিনেছি’ বলে হুমকি দিতে দেখা যায় হৃদয় হোসেন শাওন ওরফে হৃদয় বুলেটকে। তবে পুলিশের দাবি, ভিডিওটি সাম্প্রতিক নয়; ২০২৩ সালের শেষ দিকে ধারণ করা হয়েছিল। দুই পক্ষের বিরোধের জেরে সম্প্রতি এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিওতে থাকা কয়েকটি পিস্তল খেলনা, বাকিগুলো অবৈধভাবে সংগ্রহ করা। অস্ত্রগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট করা নয়। এ ঘটনায় ভিডিওটি যাচাইয়ের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম