রামগতিতে প্রতিবন্ধী নারীকে ধ'র্ষ'ণে'র অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি কারাগারে

প্রধান অ্যাডমিন — 2026-11-04T13:42:00.000Z

লক্ষ্মীপুরের রামগতিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে দীর্ঘদিন ধ'র্ষ'ণের অভিযোগে ৫৫ বছর বয়সী বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারী গর্ভবতী হওয়ার পর গর্ভপাতের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২ নভেম্বর) উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজাদ মার্কেটের পূর্ব পাশে সাইফুল সমাজ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী মরিয়মের পরিবারের অসচ্ছলতার সুযোগ নিয়ে একই এলাকার বাসিন্দা বেলাল হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে ধ'র্ষ'ণ করে আসছিলেন। একপর্যায়ে তিনি গর্ভবতী হন এবং পরে গর্ভপাতের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। শিশুর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম