মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
প্রধান অ্যাডমিন — 2026-10-29T05:06:00.000Z
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক এ বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁদের অবস্থানের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মিরপুর ১০ নম্বর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।দৈনিক রূপালী চট্টগ্রাম