ডেঙ্গুতে প্রাণ হারালো আনিসা দাশ মলি
ওমর কাইয়ুম রিফাত — 2026-10-26T16:20:00.000Z
চট্টগ্রামে মেয়ে আনিসা দাশ মলি, পেটে ৯ মাসের শিশু সন্তান, ডেঙ্গু আক্রান্ত হয়ে অনাগত সন্তানসহ প্রাণ হারালো। অনাগত সন্তানকে ঘিরে থাকা স্বপ্নগুলোও রয়ে গেল অপূর্ণ। আনিসা দাস মলি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭নং ইউনিয়নের ১নং ওয়ার্ড খিলপাড়া গ্রামের মেয়ে। স্বামী ও সন্তান নিয়ে সুন্দর জীবন যাপন করছিলেন। ২য় সন্তানের যখন ৯মাস হলো হঠাৎ অসুস্থতা, পরিক্ষায় ধরা পড়লো ডেঙ্গু। শত চেষ্টাকে ব্যর্থ করে ৯মাসের অনাগত সন্তানসহ চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জীবনের এক নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে ছিলেন আনিশা। আর মাত্র কিছুদিন পরই হয়তো পরিবারে আসার কথা ছিল আরেকটি নতুন অতিথির। আনন্দে ভরে ওঠার কথা যে পরিবারটির, সেখানে আজ বিরাজ করছে শোক আর শূন্যতা। ছোট্ট নিস্পাপ শিশুটি আজ মা হারা আর স্বামী হলে স্ত্রী হারা।
⚠️ সচেতনতা: ডেঙ্গু জ্বরকে কখনোই অবহেলা করবেন না। বিশেষ করে গর্ভাবস্থায় জ্বর দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দৈনিক রূপালী চট্টগ্রাম