দিল্লির সংসদ ভবন সংলগ্ন নর্থ ব্লক চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা

প্রধান অ্যাডমিন — 2026-10-26T13:09:00.000Z

ব্রিটিশ আমলের এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনটিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে। ভবনটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

কালো ধোঁয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত ছয়টি ইউনিট। সংবাদপড়ুন

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, এই সরকারি ভবনের ছাদে সংস্কারকাজ চলছিল।

ছাদে থাকা একটি পুরোনো প্লাস্টিকের পানির ট্যাঙ্কে আগুন লেগে গিয়েছিল, তবে শ্রমিকরাই তা নিভিয়ে ফেলতে সক্ষম হন।
সূত্র: ইন্ডিয়া টুডে

দৈনিক রূপালী চট্টগ্রাম