সীতাকুণ্ডে ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা নেতাকর্মীদের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ!
প্রধান অ্যাডমিন — 2026-10-26T11:05:00.000Z

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোঃ সরওয়ার হোসেন (ফরহাদ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার (২৬ অক্টোবর)তিনি তার ফেসবুকে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের কয়েকজন নেতার কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ঘোষণায় সরওয়ার হোসেন (ফরহাদ) নিজের পরিচয় উল্লেখ করে জানান, তিনি নুর মোহাম্মদের ছেলে এবং বর্তমানে ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি সবার সুস্থতা ও ভালো থাকা কামনা করেন এবং ‘আল্লাহ হাফেজ’ বলে বক্তব্য শেষ করেন।
তবে সংশ্লিষ্ট নেতাদের কার্যকলাপ নিয়ে তাঁর অসন্তোষের সুনির্দিষ্ট কারণ এবং এ বিষয়ে দলীয় নেতাদের বক্তব্য জানা যায়নি।
দৈনিক রূপালী চট্টগ্রাম