চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোগো ব্যবহার প্রসঙ্গে

প্রধান অ্যাডমিন — 2026-10-25T15:34:00.000Z


সম্মানিত সাংবাদিকবৃন্দ,

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত *২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং* তারিখে কর্পোরেশনের লোগো পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করেন ডা. শাহাদাত হোসেন মহোদয়। 

পূর্বের লোগোতে থাকা নৌকা প্রতীক বাদ দিয়ে এর স্থলে সার্বজনীন জাতীয় প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা প্রতিস্থাপন করার সিদ্ধান্ত প্রদান করেন তিনি।  

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে এখনো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পুরাতন লোগোটি ব্যবহার করা হচ্ছে।

এমতাবস্থায়, সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে হালনাগাদকৃত নতুন লোগোটি ব্যবহার করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

এ বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কাম্য।

দৈনিক রূপালী চট্টগ্রাম