পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন সরকারের সহযোগিতা চাইলেন স্পিকার

প্রধান অ্যাডমিন — 2026-10-25T11:01:00.000Z

১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধারে মার্কিন সরকারের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চান তিনি।

 

সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষার মতো বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারসম্পন্ন বিষয়ে উইনরক ইন্টারন্যাশনালের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে।

 

সাক্ষাৎকালে উইনরক প্রতিনিধিদল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বহুমুখীকরণ, কৃষি পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ফেরত শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা বিষয়ে মতবিনিময় করেন।

দৈনিক রূপালী চট্টগ্রাম