নাইজেরিয়ায় ব'ন্দু'ক'ধা'রী'দে'র তা'ণ্ড'ব: ১০ জনকে গু'লি করে হ'ত্যা, ব্যাপক লু'ট'পা'ট

প্রধান অ্যাডমিন — 2026-10-25T10:50:00.000Z

নাইজেরিয়ার পূর্বাঞ্চলীয় তারাবা রাজ্যের বিন্নারি গ্রামে একদল সশস্ত্র বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পরপরই প্রায় ৫০টি মোটরসাইকেলে করে এসে স্থানীয় 'ব্যান্ডিট' বা ডাকাত দল গ্রামটিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় প্রাণভয়ে গ্রামবাসীরা পালিয়ে গেলে হামলাকারীরা স্থানীয় দোকানপাট ও বাড়িঘরে ঢুকে নগদ টাকা, খাদ্যসামগ্রী এবং মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। পুলিশ প্রাথমিকভাবে ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করলেও, স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি—প্রকৃত নিহতের সংখ্যা ২০ থেকে ৪০ জন পর্যন্ত হতে পারে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে যৌথ অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।

দৈনিক রূপালী চট্টগ্রাম