চট্টগ্রামের ইপিজেড থেকে সল্টগোলামুখী সড়কে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
প্রধান অ্যাডমিন — 2026-10-25T05:36:00.000Z

সড়কের ঝনক প্লাজার সামনে রাতে ড্রেনের ময়লা ও কাদা-মাটি ফেলে রাখায় চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। এর মধ্যে মানুষের ঢলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সড়কটিতে একটি গাড়ি চলাচলের মতো জায়গাও থাকছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
মানুষের ভিড় কমলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা সেখানে ড্রেনের ময়লা ও কাদা-মাটি ফেলে রেখেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ অবস্থায় দ্রুত সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভোগান্তিতে পড়া মানুষ।
দৈনিক রূপালী চট্টগ্রাম