মিরপুরে চেকপোস্টে বিদেশি পি'স্ত'ল'সহ ২ যুবক আ'টক
প্রধান অ্যাডমিন — 2026-10-24T16:59:00.000Z
রাজধানীর মিরপুরে পুলিশের সংকেত অমান্য করে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মশিউল আজম অরিন ও তার সহযোগী শান্ত ইসলাম। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) পল্লবী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, মিরপুর-১১ নম্বর চেকপোস্টে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে প্রধান আসামি অরিনের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১টি চাকু উদ্ধার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধমূলক মামলা রয়েছে এবং এই অস্ত্রের উৎস ও তাদের পেছনের মদদদাতাদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।দৈনিক রূপালী চট্টগ্রাম