শ্রীপুরে বিধবা কার্ড ও ১০ হাজার টাকা দেওয়ার কথা বলে বৃদ্ধাকে অপহরণের অভিযোগ
প্রধান অ্যাডমিন — 2026-10-24T13:18:00.000Z

গাজীপুরের শ্রীপুরে বিধবা ভাতা কার্ড করে দেওয়া এবং ১০ হাজার টাকা দেওয়ার কথা বলে এক বৃদ্ধাকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, প্রতারণার মাধ্যমে ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে বৃদ্ধাকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে পরিবার।
দৈনিক রূপালী চট্টগ্রাম