গাছ কাটতে গিয়ে গাছের নিচে চা'পা পড়ে ইমামের ম'র্মা'ন্তি'ক মৃ'ত্যু

প্রধান অ্যাডমিন — 2026-10-24T11:05:00.000Z

পাবনার ঈশ্বরদীতে নিজের বাড়িতে একটি মাদ্রাসা স্থাপনের উদ্দেশ্যে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মাওলানা মুফতি নজরুল ইসলাম নামে এক মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এই দুঃখজনক দুর্ঘটনাটি ঘটে। নিহত মুফতি নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে। তিনি দীর্ঘ দিন ঢাকার একটি মসজিদে ইমামতি করার পর, নিজ এলাকায় দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি মাদ্রাসা গড়ার স্বপ্ন নিয়ে সম্প্রতি গ্রামে ফিরে আসেন এবং সর্বশেষ রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার দিন সকালে নিজের বাড়ির একটি বিটুলি গাছ কাটার সময় অসাবধানতাবশত বিশাল গাছটি তার ওপর ভেঙে পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম