লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের প্রায় ২৫০ কোটি টাকার ফ্ল্যাট জব্দ

প্রধান অ্যাডমিন — 2026-10-24T06:45:00.000Z

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির প্রায় ২৪৯ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির হাইকোর্ট। অর্থ পাচার, দুর্নীতি ও জালিয়াতির সন্দেহে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ফ্ল্যাটটি কেনার অর্থের উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি এর প্রকৃত মালিক। ফ্ল্যাটটির মালিকানা গোপন করতে কোম্পানির শেয়ার মাত্র এক পাউন্ডে হস্তান্তরের অভিযোগও উঠেছে। তবে আনিসুজ্জামান চৌধুরী বেআইনি কাজ ও মালিকানা গোপনের অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যে তদন্ত চলছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম