জুমার নামাজ শেষে আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল
প্রধান অ্যাডমিন — 2026-10-24T04:57:00.000Z
পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে জুমার নামাজ আদায় ও খুতবা দেওয়ার পর আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) অধিকৃত পূর্ব জেরুজালেমে এ ঘটনা ঘটে। জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নামাজ শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা খতিবকে ঘিরে ধরে নিজেদের হেফাজতে নিয়ে যায়। তবে কী কারণে বা কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর বিধিনিষেধ এবং আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। সর্বশেষ এ ঘটনায়ও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।দৈনিক রূপালী চট্টগ্রাম