মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার

প্রধান অ্যাডমিন — 2026-10-24T04:37:00.000Z

ফুটবল ইতিহাসে নতুন এক অর্জন যুক্ত হলো লিওনেল মেসির নামের পাশে। ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। স্পেনের ওভিয়েদোর তেয়াত্রো কাম্পোয়ামারে রাজকুমারী লিওনরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মেসির এই অর্জনে অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন বার্তায় ক্লাবটি মেসির ক্যারিয়ারে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে। তবে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর পুরস্কার প্রত্যাহারের দাবিতে কিছু আবেদন জমা পড়েছিল বলে জানা যায়। তা সত্ত্বেও পুরস্কারপ্রাপ্তদের তালিকায় মেসির নাম বহাল রাখে সংশ্লিষ্ট ফাউন্ডেশন।

দৈনিক রূপালী চট্টগ্রাম