কাজ শেষে কর্মস্থলে আর ফেরা হলো না ,সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ

প্রধান অ্যাডমিন — 2026-10-24T04:12:00.000Z

কাজের প্রয়োজনে ঠাকুরগাঁও গিয়ে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশ সদস্য গোলাম রব্বানী। শুক্রবার রাতে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে কাজ শেষে ঢাকায় নিজের কর্মস্থলে ফিরছিলেন তিনি। পথে তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্ঘটনাস্থলে পাওয়া সরকারি পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। শনিবার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। নিহত গোলাম রব্বানীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম