প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, ফরিদপুরে নি'হ'ত ৩ স্বেচ্ছাসেবী

প্রধান অ্যাডমিন — 2026-10-24T03:57:00.000Z

প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন তরুণ স্বেচ্ছাসেবী। শুক্রবার (২৩ অক্টোবর) ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই মাগুরার বাসিন্দা এবং স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), মাগুরা দলের সদস্য। তারা ফরিদপুরে একটি সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন। ফেরার পথে বাস না পেয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে আড়কান্দি সেতুর কাছে পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিন তরুণের মৃত্যুতে মাগুরায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম