চট্টগ্রামের পটিয়ায় শাশুড়বাড়িতে নাস্তা কম দেয়াকে কেন্দ্র করে মারধরের শিকার তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন নুরের মৃত্যু

প্রধান অ্যাডমিন — 2026-10-23T17:46:00.000Z


চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ ওঠার নয় দিন পর মারা গেছেন সিফাতুন নুর নামে এক গৃহবধূ। গৃহবধূর বয়স ২২ বছর। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সিফাতুন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা মো. নুর নিজেই।

মূল ঘটনাঃ
জানা যায়, চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সিফাতুন ছিলেন সবার ছোট। প্রায় পাঁচ মাস আগে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামের দুবাইপ্রবাসী মো. তারেকের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, সিফাতের মা গত ১৪ অক্টোবর সন্ধ্যায় হাতে তৈরি নাস্তা নিয়ে তার মেয়ের শ্বশুরবাড়িতে গেলে পরিমাণ কম হওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সিফাতুনকে করা হয় বলে অভিযোগ ওঠে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সিফাতুনের স্বামীর পরিবার। তাদের দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন এবং সিফাতুন ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি করতে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করেছেন।

দৈনিক রূপালী চট্টগ্রাম