মহাখালীতে ২ হাজার পিস ই'য়া'বা'সহ গ্রেপ্তার ১

প্রধান অ্যাডমিন — 2026-10-23T15:03:00.000Z

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ই'য়া'বা'সহ মো. আবু সাঈদ মাহমুদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রে'প্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানার আওতাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ই'য়া'বা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মা'দ'ক কারবারি চক্রের সদস্য বলে জানা গেছে। তিনি বিভিন্ন স্থান থেকে মা'দ'ক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মা'দ'ক'দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা'ম'লা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম