সৌদি আরবে প্রাণ গেল আনোয়ারের, এলাকায় শোকের ছায়া
প্রধান অ্যাডমিন — 2026-10-23T14:58:00.000Z
পরিবারের মুখে হাসি ফোটাতে ও স্বজনদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনোয়ার। তবে স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই প্রবাসী।গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে সৌদি আরবের আভা এলাকায় রাস্তা পারাপারের সময় ম'র্মা'ন্তি'ক সড়ক দু'র্ঘ'ট'নায় আনোয়ারের মৃ'ত্যু হয়।
তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
আনোয়ারের মৃ'ত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় বিদেশে যাওয়া আনোয়ারের এমন আকস্মিক মৃ'ত্যু'তে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
দৈনিক রূপালী চট্টগ্রাম