রাজধানীতে সুইচগিয়ারসহ ছিনতাইকারী গ্রেপ্তার
প্রধান অ্যাডমিন — 2026-10-23T14:42:00.000Z
রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকা থেকে সুইচগিয়ারসহ মো. হাসনাইন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কলেজ গেট সংলগ্ন মিরপুর রোডের মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হাসনাইন ভোলার বোরহানউদ্দিন থানার দিঘিরপাড় এলাকার নুরনবীর ছেলে। অভিযানে তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি সুইচগিয়ার জব্দ করা হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে শুক্রবার বিকেলে পুলিশের একটি দল কলেজ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত আনুমানিক ১১ ইঞ্চি দৈর্ঘ্যের একটি খোলা সুইচগিয়ার জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাসনাইন সুইচগিয়ারটি নিজ হেফাজতে রেখে ঘটনাস্থলে পথচারীদের ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল মর্মে স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মোম্মমদপুর থানা পুলিশ।
দৈনিক রূপালী চট্টগ্রাম