ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বি'ষাক্ত উপাদান

প্রধান অ্যাডমিন — 2026-10-23T14:38:00.000Z

ভারত থেকে সরকারিভাবে আমদানি করা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান আফলাটক্সিনের অস্তিত্ব পাওয়া গেছে। চট্টগ্রামের হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামে সংরক্ষিত এসব চালের নমুনা পরীক্ষায় ক্ষতিকর উপাদানটি শনাক্ত হয়। এর আগে প্রাথমিক পরীক্ষায় চালগুলো খাবার উপযোগী বলে ঘোষণা করা হয়েছিল। পরে গুদামে চালের মান নিয়ে আপত্তি ওঠায় নতুন করে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকতর পরীক্ষার জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। আফলাটক্সিন এক ধরনের ছত্রাকজাত বিষাক্ত উপাদান, যা দীর্ঘদিন শরীরে প্রবেশ করলে লিভারের ক্ষতি এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। ঘটনাটি খাদ্যনিরাপত্তা ও আমদানি করা চালের মান নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম