সরকারকে জবাবদিহির আওতায় আনতে আবার মাঠে এসেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধান অ্যাডমিন — 2026-10-23T14:28:00.000Z

সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আবারও রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারকে জবাবদিহির আওতায় আনা সম্ভব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধের দাবিতে তাঁরা মাঠে নেমেছেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও দলীয়করণ বন্ধের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। তাঁর দাবি, বাজারে সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।

এনসিপির এই নেতা জানান, আগামী এক সপ্তাহ রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হবে। এরপর এসব দাবিতে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

দৈনিক রূপালী চট্টগ্রাম