সীতাকুণ্ডের আকিলপুর সৈকতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
প্রধান অ্যাডমিন — 2026-10-23T10:24:00.000Z

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুর সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর আকিলপুর সমুদ্রসৈকত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সর্বসাধারণ অংশ নিয়ে সমুদ্র উপকূল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।
**আয়োজকরা জানান,** আকিলপুর সমুদ্রসৈকত ও উপকূলীয় এলাকার পরিবেশ-প্রতিবেশ রক্ষা এবং স্থানীয় মানুষের স্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
মানববন্ধনের আয়োজন করে **আকিলপুর সর্বসাধারণ জনগণ
দৈনিক রূপালী চট্টগ্রাম