তারেক রহমানের সফর: বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

প্রধান অ্যাডমিন — 2026-10-23T04:38:00.000Z

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগামী সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, এই সফরকালে বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার (সাড়ে ৭৭ হাজার কোটি টাকার বেশি) বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান। আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক বিনিয়োগের ঘোষণা আসতে পারে। এই বিপুল অর্থ মূলত বাংলাদেশের অটোমোবাইল, উৎপাদনমুখী শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে, যা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানি কোম্পানিগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে।

দৈনিক রূপালী চট্টগ্রাম