সীতাকুণ্ডে কথিত সাংবাদিক একটি কোম্পানীতে চাকরি করে তার সহযোগীদের দিয়ে চাঁদা দাবীতে আটক, আদালতে প্রেরণ ।
প্রধান অ্যাডমিন — 2026-10-23T04:33:00.000Z

সীতাকুণ্ডে কথিত এক সাংবাদিক একটি কোম্পানীতে চাকরি করার সুযোগে তার সহযোগীদের দিয়ে চাঁদা দাবীতে সহযোগিতা করায় পুলিশ তাকে আটক করে আদালতে প্রেরণ করেছে।
মামলার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার কথিত সাংবাদিক জয়নাল আবেদীন এসএ গ্রুপে চাকুরী করার সুযোগে কোম্পানীর তথ্য পাচার করে তার সহযোগীদের দ্বারা কোম্পানী হতে চাঁদা দাবী করার অপরাধে কোম্পানী তাকে আটক করে থানায় সোপর্দ করে। কোম্পানীর স্টাফ সাইফুল ইসলাম বাদী হয়ে জয়নাল আবেদীনের বিরুদ্ধে আইসিটি ও চাঁদাবাজি ধারায় মামলা দায়ের করে। এদিকে জয়নালকে ছাড়িয়ে নেয়ার জন্য চট্টগ্রাম শহর থেকে আসা কথিত চট্টগ্রাম জেলা সাংবাদিক নেতা অনেক তদবির করে। কিন্তু তদবিরে ব্যর্থ হয়ে উকিল ধরার জন্য দ্রুত আদালতে চলে যায়।
উল্লেখ্য সে সীতাকুণ্ড পৌরসভাস্হ দক্ষিণ ইদিলপুর গ্রামের কানু মৌলভীর বাড়ীতে পিতামাতা নিয়ে ভাড়া থাকে। তার পিতার নাম মোঃ মোজাম্মেল হোসেন।
এদিকে মামলার বাদী সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামী একজন টাউট। সে আমাদের কোম্পানীতে চাকরি করার সুবাধে তার কথিত সাংঘাতিকদের কাছে কোম্পানীর বিভিন্ন তথ্য পাচার করতো। এতে তারা আমার কোম্পানীর কাছে চাঁদা চাইতো।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে এসএ গ্রুপ আইসিটি ও চাঁদাবাজি মামলা দিলে আমরা তাকে আদালতে চালান দেই।
দৈনিক রূপালী চট্টগ্রাম