সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার
প্রধান অ্যাডমিন — 2026-10-22T07:27:00.000Z
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন এবং সবচেয়ে দুর্নীতিবাজরা নেতৃত্বে চলে আসেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সমাজব্যবস্থা এমন হয়ে গেছে যে সৎ ও ভালো মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। সৎ ব্যক্তিদের রাজনীতি করার পরিবেশও তৈরি করা যায়নি। তবে ভবিষ্যতে দেশে সুন্দর সমাজ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বক্তব্যে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ আয়নাঘর, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।
এ সময় তজুমদ্দিনে জমি দখল, হয়রানি, চাঁদাবাজি ও মাস্তানি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্পিকার। পরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
দৈনিক রূপালী চট্টগ্রাম