হিমছড়ি সৈকতে নিখোঁজ আরও একজনের ম'র'দে'হ উদ্ধার, মৃ'ত ৪

প্রধান অ্যাডমিন — 2026-10-22T05:38:00.000Z

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও একজনের ম'র'দে'হ উদ্ধার করা হয়েছে। হারুন নামের ওই যুবকের ম'র'দে'হ উদ্ধারের পর এ ঘটনায় মৃ'তে'র সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে তাঁর ম'র'দে'হ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দু'র্ঘ'ট'না ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটকদের একটি দল সৈকতে গোসল করতে নামলে কয়েকজন সাগরের ঢেউ ও স্রোতে ভেসে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন। প্রথমে দুজনের ম'র'দে'হ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা আরেকজন হাসপাতালে মা'রা যান।

এ ঘটনায় আরও দুজন নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে হারুনের ম'র'দে'হ উদ্ধার হলেও অন্য নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলছিল। নি'হ'ত'দের মধ্যে রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩) রয়েছেন। উদ্ধার অভিযান ও নিখোঁজদের পরিচয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তথ্যের অপেক্ষা রয়েছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম