শ্রীপুরের সিএন্ডবি বাজারে ভয়াবহ আগুন, মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই
প্রধান অ্যাডমিন — 2026-10-22T05:29:00.000Z

গাজীপুরের শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানগুলোর মালামালসহ মসজিদের বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনার বিস্তারিত ও আগুন লাগার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।
দৈনিক রূপালী চট্টগ্রাম