সকালে ভাত খাওয়ার অভ্যাস কি অজান্তেই আপনার শরীরের ক্ষতি করছে?
প্রধান অ্যাডমিন — 2026-10-22T03:11:00.000Z
সকালের নাশতায় কী খাবেন, তা নিয়ে অনেকেরই থাকে নানা ভাবনা। কেউ খান রুটি, কেউ ওটস, আবার কেউ দিনের শুরু করেন পাউরুটি কিংবা ফল দিয়ে। তবে বাঙালির খাবারের তালিকায় ভাতের জায়গা বরাবরই আলাদা। আগের রাতের বেঁচে যাওয়া ভাত হোক কিংবা গরম ভাতের সঙ্গে ডিমভাজি অনেকের কাছেই এমন নাশতা বেশ তৃপ্তিদায়ক। ভাত খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, শরীরে মেলে শক্তি। তবে প্রশ্ন হলো, সকালের নাশতায় ভাত খাওয়ার অভ্যাস কি সত্যিই স্বাস্থ্যকর?স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথশটস-এর এক প্রতিবেদনে পুষ্টিবিদ নেহা পাঠানিয়ার বরাত দিয়ে বলা হয়েছে, পরিমিত পরিমাণে এবং সুষম খাবারের অংশ হিসেবে ভাত খাওয়া যেতে পারে সকালের নাশতায়। ভাতের সঙ্গে সবজি কিংবা ডিম যোগ করলে খাবারটি হতে পারে আরও পুষ্টিকর।
সকালে ভাত খেলে যেসব উপকার পাওয়া যায়
শুধু ভাত খাওয়ার বদলে এর সঙ্গে মটরশুঁটি, শিম, গাজর, পালংশাক কিংবা কুমড়ার মতো সবজি যোগ করলে খাবারে বাড়তি পুষ্টি পাওয়া যায়। চালের ধরন অনুযায়ী এতে বিভিন্ন পুষ্টি উপাদানের পাশাপাশি ফোলেটও থাকে। লাল চালসহ বিভিন্ন ধরনের চালেও রয়েছে পুষ্টিগুণ। অর্থাৎ, ভাতের সঙ্গে সবজি মিশিয়ে খেলে সকালের খাবারে বৈচিত্র্য আনার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণেও সহায়তা মিলতে পারে।
৩. দিনের শুরুতেই খাওয়া যায় কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার
সকালে কাজ শুরু করার আগে শরীরের শক্তির প্রয়োজন হয়। এ সময় ভাতের মতো কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। তবে কতটা ভাত খাবেন, তা নির্ভর করবে ব্যক্তির শারীরিক চাহিদা ও দৈনন্দিন কাজের ধরনের ওপর।
ওজন নিয়ন্ত্রণ কিংবা ডায়াবেটিসের সমস্যা থাকলে ভাতের পরিমাণের দিকে বিশেষ নজর দেয়া জরুরি। ভাত খেলেই রক্তে শর্করা বাড়বে না এমন নয়। তাই সুষম খাবারের অংশ হিসেবে পরিমিত ভাত খাওয়াই গুরুত্বপূর্ণ।
দিনের কোন সময়ে ভাত খাওয়া ভালো
সকালে ভাত খাওয়া যায়, আবার দুপুরেও ভাত খেতে পারেন। তবে রাতে ভাত খাওয়া উচিত নয় এমন ধারণাও প্রচলিত রয়েছে। প্রতিবেদনে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী, দিনের প্রথম ভাগে কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ সময় শরীর সক্রিয় থাকে এবং কাজের জন্য শক্তির প্রয়োজন হয়।
তবে রাতের খাবারে ভাত একেবারে বাদ দিতেই হবে, এমন নয়। বরং দিনের যেকোনো সময় ভাত খাওয়ার ক্ষেত্রে পরিমাণ ও খাবারের ভারসাম্য বজায় রাখা জরুরি। বিশেষ করে ওজন নিয়ন্ত্রণ কিংবা ডায়াবেটিসের সমস্যা থাকলে নিজের প্রয়োজন অনুযায়ী খাদ্যতালিকা তৈরি করা ভালো।
তাহলে সকালে ভাত খাওয়ার অভ্যাস কি স্বাস্থ্যকর
সকালের নাশতায় ভাত রাখা অস্বাস্থ্যকর নয়। বরং ভাতের সঙ্গে সবজি, ডিম কিংবা অন্যান্য পুষ্টিকর খাবার যোগ করলে তা দিনের শুরুতে শক্তি জোগাতে পারে। তবে শুধু ভাত খাওয়ার বদলে খাবারে বৈচিত্র্য রাখা এবং পরিমিত পরিমাণে খাওয়াই গুরুত্বপূর্ণ।
তাই সকালে ভাত খেতে ভালো লাগলে অভ্যাসটি বাদ দেয়ার প্রয়োজন নেই। নিজের শারীরিক চাহিদা অনুযায়ী পরিমাণ ঠিক করুন, সঙ্গে রাখুন সবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার। তাহলেই পরিচিত এই খাবার হয়ে উঠতে পারে সকালের নাশতার একটি সুস্বাদু বিকল্প।
দৈনিক রূপালী চট্টগ্রাম