উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

প্রধান অ্যাডমিন — 2026-10-22T03:04:00.000Z

যুক্তরাজ্যে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সফর উপলক্ষে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত নৈশভোজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

অনুষ্ঠানে রানী ক্যামিলাসহ দুই দেশের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তব্যে রাজা চার্লস ওমানের মানুষের শান্তিপ্রিয়তা ও উত্তম আচরণের প্রশংসা করেন। তিনি মহানবী (সা.)-এর বাণী উল্লেখ করে ওমানিদের সৌজন্য ও সহনশীলতার কথা তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, যুদ্ধ ও সংঘাতের এই সময়ে ওমান আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে সমুদ্রপথে বিশ্ববাণিজ্য নিরাপদ রাখতে দেশটির প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

যুক্তরাজ্য ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে রাজা চার্লস আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সূত্র: ওমান অবজারভার

দৈনিক রূপালী চট্টগ্রাম