‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু মা আর ছোট ভাইয়ের কী হবে’

প্রধান অ্যাডমিন — 2026-10-22T02:49:00.000Z

ভারতের মহারাষ্ট্রে ১ হাজার ৭০০ ফুট উঁচু কোনকানকাদা পাহাড় থেকে লাফিয়ে আত্ম'হ'ত্যা করেছেন গুজরাটের এক যুবক। মৃ'ত্যুর আগে ১৩ মিনিটের একটি ভিডিও রেকর্ড করেন ডাক বিভাগের কর্মী বিশ্বরাজসিংহ ময়ূরসিংহ গোহিল। এতে তিনি সাবেক স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

গত ৮ ফেব্রুয়ারি বিয়ে হলেও আট মাসের মধ্যে ভেঙে যায় তাদের সংসার। গত ১২ সেপ্টেম্বর তার স্ত্রী যৌতুক ও নি]র্যা]ত]নের অভিযোগে মা]ম]লা করেন। গত ৯ অক্টোবর ওই মা'ম'লায় আদালতে হাজিরাও দেন তিনি।

ভিডিওতে বিশ্বরাজসিংহ দাবি করেন, পারিবারিক বিরোধকে নি]র্যা]ত]নে]র অভিযোগে রূপ দেওয়া হয়েছে এবং তিনি মানসিক, আর্থিক ও সামাজিক চাপে ছিলেন। তার অভিযোগ, মা'ম'লায় তার মা ও ১৬ বছর বয়সী ছোট ভাইকেও জড়ানো হয়েছে।

মৃ'ত্যু'র আগে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু আমার মা আর ছোট ভাইয়ের কী হবে?’ তবে ভিডিওতে তোলা অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

দৈনিক রূপালী চট্টগ্রাম