যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি

প্রধান অ্যাডমিন — 2026-10-21T12:24:00.000Z

যুক্তরাষ্ট্রের ক্ষমতার কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ইরাকি গণমাধ্যম আল-আখবারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনা চলছে। তবে সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে আগের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

আরাগচির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের তিন দফা আলোচনার পরও ইরানের ওপর হামলা হয়েছে। এ কারণে ওয়াশিংটনের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখা কঠিন। তাঁর মতে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের আড়ালে রয়েছে দেশটির ওপর মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা।

কূটনৈতিক উদ্যোগ সচল রাখতে ইরান সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছে বলেও জানান তিনি। পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে আগে ইসলামাবাদ সমঝোতার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এরপর হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে সমঝোতা এবং চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়া হবে। আরাগচি বলেন, সমঝোতা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপরই আলোচনার অগ্রগতি নির্ভর করছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সী 

দৈনিক রূপালী চট্টগ্রাম