নেত্রকোনায় সাংবাদিক আলিফ হ'ত্যা মা'ম'লায় আরও একজন গ্রেপ্তার

প্রধান অ্যাডমিন — 2026-10-21T07:56:00.000Z

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হ'ত্যা মা'ম'লায় সন্দেহভাজন আরও একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। গ্রেপ্তার আশিকুর রহমান প্রাঙ্গনকে নিয়ে এ মা'ম'লায় মোট দুজনকে গ্রেপ্তার করা হলো।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে দুর্গাপুর পৌরশহরের শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক আবুল হাসান। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য পলাতক আ'সা'মি'দের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে শনিবার রাতে এ মা'ম'লায় সন্দেহভাজন অপূর্বকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের বিরিশিরি উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছে একটি দোকানের সামনে গু'লি'তে নি'হ'ত হন সাবেক সেনাসদস্য ও সাংবাদিক আলিফ। এ ঘটনায় তার স্ত্রী আনন্দিতা সাংমা অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আ'সা'মি করে হ'ত্যা মা'ম'লা করেন।

দৈনিক রূপালী চট্টগ্রাম