ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে আছেন যারা

প্রধান অ্যাডমিন — 2026-10-21T07:53:00.000Z

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে তাদের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

বুধবার (২১ অক্টোবর) আসন্ন এই প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ সদস্যের এই দলে রয়েছেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক।  

প্রথমে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ দলের অনুরোধে কমিয়ে সেটা দুই দিন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। সফরকারী দলের জন্য ২৪ অক্টোবর রাখা হয়েছে বিশ্রামের দিন।

বিসিবি একাদশ: মাহফিজুল ইসলাম রবিন, জিশান আলম, কালাম সিদ্দিকী অলিন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহেরব, চৌধুরী মোঃ রিজওয়ান, আইচ মোল্লা, মোঃ শামীম হোসেন, আব্দুল হালিম, অনীক দেব বর্মা, ফাহাদ হোসেন, হোসেন, সান।

দৈনিক রূপালী চট্টগ্রাম