রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মা'র'ধ'র, কৃষকদল নেতা আটক
প্রধান অ্যাডমিন — 2026-10-21T07:48:00.000Z
লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে কৃষকদল নেতা রিয়াদ হাসান বয়াতিকে আ'ট'ক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রায়পুর বাজারের দেনায়েতপুর এলাকা থেকে তাকে আ'ট'ক করা হয়।মা'ম'লার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রায়পুর পৌরসভার মীরগঞ্জ সড়কের একটি ভবনে বেড়াতে গিয়ে হা'ম'লার শিকার হন প্রবাসী সবুজ ও তার স্ত্রী। এ সময় তাদের মা'র'ধ'র, জিম্মি এবং টাকা ও ব্যাংক কার্ড নেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি স্বর্ণালংকার লুটের অভিযোগও রয়েছে।
এ ঘটনায় প্রবাসী সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ছয়জনের বিরুদ্ধে মা'ম'লা করেন।
রায়পুর থানার মা'ম'লার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, আ'ট'ক রিয়াদকে আদালতে সোপর্দ করা হবে।
দৈনিক রূপালী চট্টগ্রাম