গর্ভের সন্তান দত্তক দিতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী, দিলেন ১ লাখ টাকা
প্রধান অ্যাডমিন — 2026-10-21T07:08:00.000Z
তীব্র আর্থিক সংকট ও ঋণের চাপে গর্ভের সন্তানকে দত্তক দেওয়ার কথা ভাবছিলেন ২৪ বছর বয়সী মোসা. আঁখি। গণমাধ্যমে তাঁর অসহায়ত্বের খবর প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রতিবেদন অনুযায়ী, ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে প্ল্যাকার্ড হাতে সাহায্যের আবেদন জানাতেন আঁখি। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির পক্ষে সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে। স্বামীর চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝাও বাড়তে থাকে।
আঁখির পরিস্থিতির কথা জানতে পেরে তাঁর পরিবারের খোঁজ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে গত রোববার আঁখি ও তাঁর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে তাঁদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
এ ছাড়া আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
দৈনিক রূপালী চট্টগ্রাম