ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিচ্ছেন না ভ্যান্স

প্রধান অ্যাডমিন — 2026-10-21T06:22:00.000Z

ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, ইসরায়েলের নির্বাচনে কোনো পক্ষ না নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে মনোযোগ দিতে চান।

সোমবার (১৯ অক্টোবর) এক সাক্ষাৎকারে এ অবস্থানের কথা জানান ভ্যান্স। এর ঠিক এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন।

ভ্যান্স বলেন, তিনি নেতানিয়াহুর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছেন না। ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপ না করে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থন দেওয়াই তাঁর অগ্রাধিকার।

এদিকে, আগামী ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচন ঘিরে প্রকাশিত জরিপে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইজেনকোট সরকার গঠনে বিরোধী জোট তৈরির উদ্যোগের কথাও জানিয়েছেন।

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শর্তহীন সমর্থন দেওয়া নিয়ে রিপাবলিকান দলের অভ্যন্তরে অসন্তোষের প্রেক্ষাপটেও ভ্যান্সের অবস্থান আলোচনায় এসেছে।

সূত্র: আল জাজিরা

দৈনিক রূপালী চট্টগ্রাম