তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধান অ্যাডমিন — 2026-10-21T05:42:00.000Z

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাসসের খবরে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে দুর্গাপূজার মহানবমীতে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সকাল ৯টায় ঢাকা ছাড়েন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত ভক্তরা। এ সময় সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তাঁকে শারদীয় শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা ফেরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সফরসঙ্গীরা।

দৈনিক রূপালী চট্টগ্রাম