চট্টগ্রামের সন্তান পুলিশ সদস্য রুবাইয়াত হাসান তুহিন, ঢাকা ৩০০ ফিটে বাইক দুর্ঘটনায় দীর্ঘ চিকিৎসাধীনে মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে
প্রধান অ্যাডমিন — 2026-10-21T04:34:00.000Z

চট্টগ্রাম রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তবলছড়ি এলাকার খানবাড়ি পর্যটন সড়কের বাসিন্দা রুবায়েত হাসান তুহিন। তিনি আব্দুর রউফ মেম্বার সাহেবের নাতি এবং বাংলাদেশ পুলিশের একজন নবীন সদস্য ছিলেন।
ঘটনাঃ গত ৮ অক্টোবর রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন পুলিশ সদস্য তুহিন। এতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
দেশের সেবা করার স্বপ্ন নিয়ে পুলিশে যোগ দেওয়া এই তরুণের অকালমৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।
দৈনিক রূপালী চট্টগ্রাম