সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লা'র চেষ্টা, জরুরি সতর্কতা জারি
প্রধান অ্যাডমিন — 2026-10-20T16:31:00.000Z
ইয়েমেনের স'শ'স্ত্র গোষ্ঠী হু'থি'দের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লা'র চেষ্টা হয়েছে। তবে আ'ঘা'ত হানার আগেই ক্ষে'প'ণা'স্ত্র'টি মাঝআকাশে ধ্বং'স করেছে সৌদি আরবের সামরিক বাহিনী।মঙ্গলবার (২০ অক্টোবর) এ ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ থেকে নাগরিকদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। এতে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এদিকে, রিয়াদে বিকট বি'স্ফো'র'ণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হ'তা'হ'ত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
দৈনিক রূপালী চট্টগ্রাম