প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান অ্যাডমিন — 2026-10-20T16:19:00.000Z

প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে তাদের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেএম সেন হলে তারা সবসময় এসেছেন। তবে এর আগেও অনেকে এখানে এসে সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। ধর্মের ভিত্তিতে বিভাজন বা রাজনীতিতে বিশ্বাস করেন না তারা। এ দেশে সবাই বাংলাদেশি নাগরিক-এই পরিচয়কে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের স্বাধীনতা ও গণ-অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অবদান রেখেছেন। যারা সনাতন ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে বিবেচনা করতেন, গত নির্বাচনে তারা সেই ধারণার জবাব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দৈনিক রূপালী চট্টগ্রাম