হুথিদের থেকে সৌদিকে রক্ষায় যু'দ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

প্রধান অ্যাডমিন — 2026-10-20T14:01:00.000Z

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রিটিশ সরকার এ ঘোষণা দেয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় প্রতিরক্ষামূলক অভিযান চালাবে রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমানগুলো। ব্রিটিশ সরকারের দাবি, এসব বিমান হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করবে; ইয়েমেনে কোনো হামলা চালাবে না। গত দুই মাসে সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তেল স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে হুথিরা। সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর থেকেই উত্তেজনা বাড়ছে

দৈনিক রূপালী চট্টগ্রাম