লক্ষ্মীপুরের রামগতিতে কৃষকের হাহাকার, পানি সংকটে পুড়ছে ধানক্ষেত, মসজিদে মসজিদে দোয়ার আয়োজন।

প্রধান অ্যাডমিন — 2026-10-20T12:17:00.000Z

লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। প্রয়োজনীয় পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ধানক্ষেত, দেখা দিয়েছে ফসলহানির আশঙ্কা। বৃষ্টির অভাবে জমিতে সেচ দিতে হিমশিম খাচ্ছেন চাষিরা। ধানক্ষেত বাঁচাতে বৃষ্টির আশায় মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করছেন স্থানীয় মুসল্লিরা। সময়মতো বৃষ্টি না হলে ধানের ফলন কমে যাওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সেচের পানি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

দৈনিক রূপালী চট্টগ্রাম