১ লাখ ১০ হাজার টাকার বিদ্যুৎ বিল কমে ১,২৩৮ টাকা, কর্মচারী প্রত্যাহার

প্রধান অ্যাডমিন — 2026-10-20T08:18:00.000Z

নোয়াখালীর চাটখিলে এক আবাসিক গ্রাহকের সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৩৮ টাকা করা হয়েছে। ঘরে কয়েকটি বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ ও আইপিএস ব্যবহার করেও এত বেশি বিল আসায় বিস্মিত হন গ্রাহক শহীদুল ইসলাম। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর বিল সংশোধন করে পল্লী বিদ্যুৎ সমিতি। এ ঘটনায় বিলিং সহকারী মমতাজ বেগমকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ভুল বিলের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংশোধিত বিলে এখন গ্রাহককে পরিশোধ করতে হবে মাত্র ১ হাজার ২৩৮ টাকা।

দৈনিক রূপালী চট্টগ্রাম