নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের

প্রধান অ্যাডমিন — 2026-10-20T07:39:00.000Z

নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজশাহীর বাগমারার আনোয়ার হোসেন (৩০)। মঙ্গলবার ভোরে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি নতুন একটি প্রকল্পে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে পুঠিয়ায় বাস থেকে নেমে বাড়ি পৌঁছানোর কথা ছিল তাঁর। দুর্ঘটনার খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আনোয়ারের মরদেহ নিতে নাটোরে গেছেন তাঁর চাচা। পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনেরা।

দৈনিক রূপালী চট্টগ্রাম