রাজধানীর দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু
প্রধান অ্যাডমিন — 2026-10-20T06:51:00.000Z
রাজধানীর খিলগাঁওয় দক্ষিণ বনশ্রী একটি বহুতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মোহাম্মদ শাহাবাক (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজবাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। শাহবাজ দক্ষিণ বনশ্রীর ৩৮ নম্বর বাসার ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকে বসবাস করতেন। তার বাবার নাম নাজির আহমেদ। তিনি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বাসার দারোয়ান পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
দৈনিক রূপালী চট্টগ্রাম