বিজয়া দশমী ঘিরে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে: হালিম খান

প্রধান অ্যাডমিন — 2026-10-20T06:25:00.000Z

গাজীপুর এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি জানিয়ে এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান বলেছেন, শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী ঘিরে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

 

নেয়ামুল হালিম খান বলেন, বিজয়া দশমী ঘিরে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে। মোটরসাইকেল ও পিকআপের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উৎসবের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা নজরদারি করছে।

 

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য পাশে আছি।

দৈনিক রূপালী চট্টগ্রাম