পিরোজপুরে পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, শি'শু'র মৃ'ত্যু, নিখোঁজ মা

প্রধান অ্যাডমিন — 2026-10-20T04:30:00.000Z

পিরোজপুরের নাজিরপুরে কালীগঙ্গা নদীতে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে শ্রীরামকাঠি ফেরিঘাটে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন শিশুটির মা।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন জেলার নেসারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী রিনা বেপারী (৪৫) ও তার মেয়ে অদ্রিতা বেপারী (৮) । পরে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশু অদ্রিতার মরদেহ উদ্ধার করে। এসময় ডুবে যায় কয়েকটি মোটরসাইকেলও।
স্ত্রী ও মেয়েকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন বাবা শংকর বেপারী। মেয়ের মৃত্যুর পর এবং স্ত্রীর নিখোঁজ থাকার ঘটনায় তিনি ভেঙে পড়েছেন। এ ঘটনায় নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম